× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

কূটনৈতিক প্রতিবেদক

সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
press

সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকা প্রকাশ করেছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। বিপজ্জনক এসব দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। শীর্ষে রয়েছে ফিলিস্তিন, পাকিস্তান এবং মেক্সিকো।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালে একই প্রতিবেদনে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত উল্লিখিত নিহতের সংখ্যা ছিল ৪৫। এছাড়া এই মুহূর্তে জিম্মি রয়েছে ৫৫ জন সাংবাদিক। যাদের ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক। পাশাপাশি, ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন। নতুন করে এই তালিকায় এখন পর্যন্ত যোগ হয়েছে আরও চার জন।

গতকাল বৃহস্পতিবার আরএসএফ-এর ওয়েব সাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালন করতে বিশ্বের বিভিন্ন স্থানে প্রাণ হারিয়েছেন ৫৪ সাংবাদিক। এদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি। সাংবাদিকদের জন্য বিপজ্জনক ৯টি দেশের মধ্যে শীর্ষে থাকা ফিলিস্তিনের পরই রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকোর নাম। গত জানুয়ারি থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

আরএসএফ-এর প্রতিবেদন অনুসারে, এ বছর বিশ্বব্যাপী ৫৪ সাংবাদিকের এক তৃতীয়াংশ নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। ইসরাইলি সশস্ত্র বাহিনীর হাতে এ বছর নিহত হয়েছেন মোট ১৮ জন সাংবাদিক। যাদের ১৬ জন গাজায় আর বাকি দুজন লেবাননে নিহত হয়েছেন।

আরএসএফ-এর পরিসংখ্যান অনুসারে, এবছরের ১লা ডিসেম্বর পর্যন্ত সারা বিশ্বে মোট ৫৫০ জন সাংবাদিককে কারারুদ্ধ করা হয়েছে। গত বছর এই পরিসংখ্যান ছিল ৫১৩। যে তিন দেশে সবচেয়ে বেশি সাংবাদিক কারা অন্তরীন রয়েছে, সেই দেশগুলো হলো চীন (১২৪), মিয়ানমার (৬১) ও ইসরাইল (৪১)।

ইতোমধ্যে এই অলাভজনক প্রতিষ্ঠান ‘আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের’ দায়ে ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে চারটি অভিযোগ জমা দিয়েছে। সংগঠনটি জানায় ২০২৩ সালের অক্টোবরে গাজার সংঘাত শুরুর পর ইসরাইলি সেনাবাহিনীর হাতে ১৪৫ জনেরও বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৩৫ জন সংবাদ সংগ্রহের সময় নিহত হন। প্রতিবেদনে এই হত্যাযজ্ঞকে ‘নজিরবিহীন রক্তপাত’ হিসেবে অভিহিত করা হয়।

এর আগে মঙ্গলবার প্রকাশিত পৃথক এক প্রতিবেদনে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট (আইএফজে) জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বব্যাপী ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের অর্ধেকেরও বেশি প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায়। আইএফজে ও আরএসএফের তথ্য সংগ্রহ প্রক্রিয়া ভিন্ন থাকায় নিহতের পরিসংখ্যানে ভিন্নতা দেখা দিয়েছে। কেননা শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত সাংবাদিকদের তালিকাভুক্ত করেছে আরএসএফ।

তবে সাংবাদিক নিহতের অভিযোগ অস্বীকার করেছে ইসরাইল। সাংবাদিকেদের ইচ্ছাকৃতভাবে সামরিক লক্ষ্যবস্তু করা হয়নি বলে দাবি করেছে দেশটি। বুধবার ইসরাইল সরকারের মুখপাত্র ডেভিড মারসার সংবাদ সম্মেলনে এসব তথ্যের সত্যতা অস্বীকার করে বলেছেন, আমরা সাংবাদিক নিহতের এই পরিসংখ্যান গ্রহণ করছি না, আমরা বিশ্বাস করি না যে এই তথ্য সঠিক।


এ ক্যটাগরির আরো খবর..