× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে সাংবাদিককে কুপিয়ে জখম

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ জুন, ২০২৫
সাংবাদিককে কুপিয়ে জখম

সংবাদ প্রকাশের জেরধরে হত্যার উদ্দেশ্যে খান মাইনউদ্দিন নামের এক সাংবাদিককে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। মুমূর্ষ অবস্থায় আহত সাংবাদিককে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে আহত সাংবাদিক খান মাইনউদ্দিন জানিয়েছেন, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামের আবু ড্রাইভারের বাড়ির সামনে সরকারি অর্থায়নে ২৯ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মান করা হয়। নির্মিত কালভার্টটি জনগনের কোন উপকারে আসছে না, কারণ কাঠের গেট বানিয়ে আবু ড্রাইভার কালভার্টটি আটকিয়ে রেখেছেন। উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. ইকবাল কবির ওই কালভার্টটি বরাদ্দ দিয়েছেন। এনিয়ে সংবাদ প্রকাশ করায় আবু ড্রাইভার ও প্রকৌশলী তার (সাংবাদিক) ওপর ক্ষিপ্ত হয়।

তিনি (খান মাইনউদ্দিন) আরও জানিয়েছেন, ২৪ জুন দিবাগত রাত নয়টার দিকে আবু ড্রাইভার ও তার লোকজনে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামের নিজ বাড়ির সন্নিকটে বসে আকস্মিকভাবে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় এলোপাথারীভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় তার (মাইনউদ্দিন) চিৎকারে স্ত্রী ও পরিবারের সদস্যরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও মারধর করে। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা সটকে পরেন।

অপরদিকে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল প্রতিনিধি খান মাইনউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশের পর অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতী দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাধারণ সম্পাদক শাহীন হাসানসহ বরিশালের সাংবাদিক সমাজের নেতৃবৃন্দরা।


এ ক্যটাগরির আরো খবর..