× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

সাঁথিয়ায় নিজামীর দাফন সম্পন্ন

admin
হালনাগাদ: বুধবার, ১১ মে, ২০১৬

পাবনা প্রতিনিধিঃ নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার সাঁথিয়ার মন্মথপুর গ্রামের কবরস্থানে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর দাফন সম্পন্ন হয়েছে।

আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটে মা-বাবার কবরের পাশে তাঁর লাশ দাফন করা হয়।

নিজামীর জানাজায় ইমামতি করেন তাঁর ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন।  দাফনের সময় বিজিবি, র‍্যাব ও পুলিশ মোতায়েন ছিল।

এর আগে আজ ভোরে নিজামীর লাশ মন্মথপুর গ্রামে পৌঁছলে তা গ্রহণ করেন তাঁর চাচাতো ভাই আবদুল্লাহ আল মামুন ও ভাতিজা আবদুর রহিম খান।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়। এর পরেই সাঁথিয়ায় আনন্দ মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা নিজামীকে সাঁথিয়ায় কবর না দেওয়ার দাবি জানান।

ফাঁসি কার্যকর হলে রাতে সাঁথিয়া পৌর সদরে আনন্দ মিছিল বের করেন স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কবর খননসহ মরদেহ দাফন সম্পন্ন করেন নিজামীর স্বজনরা। এলাকায় এখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।


এ ক্যটাগরির আরো খবর..