× Banner
সর্বশেষ
উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন

সর্বনাশা হিন্দু ধ্বস রুখতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনা হারাবে বাংলাদেশ

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশে পুজোর সংখ্যা বেড়েছে কমেছে পূজারীর সংখ্যা। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ১৯৫১ সালে ছিল ২২ শতাংশ। ১৯৭৪ সালে কমে ১৪ শতাংশ এবং সর্বশেষ আদমশুমারী অনুযায়ী এই সংখ্যা দাঁড়িয়েছে ৮ দশমিক ৪ শতাংশে। এই সর্বনাশা ধ্বস রুখতে না পারলে বাংলাদেশ শুধু তার বৈচিত্র্যই হারাবে না, হারাবে মুক্তিযুদ্ধের চেতনাও। জয় হবে অসুরকুলের।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আজ শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে।

পরিষদের নেতৃবৃন্দ অবশ্য বলেছেন, পরিসংখ্যান বলছে প্রতি বছর পুজোর সংখ্যা বাড়লেও পূজারীর সংখ্যা কমছে। গত বছর বাংলাদেশে শারদীয় দুর্গাপূজার সংখ্যা ছিল ২৯ হাজার ৩৯৫, এবার পুজোর সংখ্যা দাঁড়িয়েছে ৩০, ০৭৭। রাজধানী ঢাকায় এবার পুজো হচ্ছে ২৩১টি, গত বছর এই সংখ্যা ছিল ২২৯। এবছর সবচাইতে বেশি পুজো হচ্ছে চট্টগ্রামে, ১, ৭৬৭টি। এর পরে দিনাজপুরে ১,২৪২। গোপালগঞ্জে পুজো হচ্ছে ১, ১৭৫টি।

নেতৃবৃন্দ বলেন, ‘দশভূজা’ মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করছি, সকল কুচক্রি এবং অশুভ শক্তি বিনাশ করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেকে আমরা যেন ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই উচ্চতায় নিয়ে যেতে পারি।’

সংবাদ সম্মেলনে মূল লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল।

লিখিত বক্তব্যে বলা হয়, গত দুবছর দূর্গোৎসবের পূর্বে জঙ্গি তৎপরতা ও সারাদেশে সাম্প্রদায়িক হামলার কারণে পুজোয় গভীর উদ্বেগ ও শংকার ছায়া পড়েছিল। এবার সেই পরিস্থিতি নেই, দুর্গা প্রতিমা ভাংচুরের ঘটনাও গত কয়েক বছরের তুলনায় কম। এ পর্যন্ত গাজীপুর, মানিকগঞ্জ, দিনাজপুর, সাতক্ষীরা, মাগুরা ও কুষ্টিয়ায় প্রতিমা ভাংচুরের খবর পাওয়া গেছে। দেশের সার্বিক অবস্থার প্রেক্ষিতে দেশের সকল পূজা ম-পকে অধিকতর সতর্ক এবং সংযত থাকার নির্দেশ প্রদান করেছে পূজা উদযাপন পরিষদ।

স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশের সর্বোচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের। তাঁরা পুজোয় পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। তবে আমরা মনে করি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ যদি অসুরের বিরুদ্ধে এক হয়ে দাঁড়ান, অসুরশক্তি নির্মূল কঠিন কিছু নয়। দুর্গাপূজা এই বার্তাই বহন করে।

বিজয়া দশমীর পরদিন আশুরা উদযাপিত হওয়ার কথা উল্লেখ করে বক্তব্যে বলা হয়, পরিষদ যথানিয়মে বিজয়া দশমীর দিন শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নিয়েছে। সন্ধ্যার আগে বিজয়া শোভাযাত্রা শেষ করার জন্য বলা হয়েছে এবং এও বলা হয়েছে, রাত দশটার মধ্যে বিসর্জন সম্পন্ন করতে হবে। পরিষদ রোহিঙ্গা শরণার্থী সমস্যার কথা উল্লেখ করে বলেছে, বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা নিয়ে এক ভয়াবহ অমানবিক সমস্যার সন্মুখিন হয়েছে। পরিষদ সিদ্ধান্ত নিয়েছে. দুর্গাপূজায় উৎসবের খরচ বাঁচিয়ে শরণার্থীদের সহায়তা করা হবে। সারাদেশে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে পূজা কমিটিগুলোকে।

পরিষদ শারদীয় দুর্গাপূজায় তিনদিনের ছুটি ঘোষণা, দূর্গোৎসবে ঈদের মতো বঙ্গভবন, গণভবন, নগরভবন এবং জেলা পর্যায়ে সরকারি ভবনসমূহে আলোকসজ্জা, দেশের সকল কারাগারে পুজোর দিনগুলোতে উন্নত খাবার পরিবেশন, ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাতিল করে হিন্দু ফাউন্ডেশন গঠন, দুর্গাপূজোয় সকল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাসহ সকল নিয়োগ পরীক্ষা বন্ধ রাখা এবং পুজো মন্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ, বাসুদেব ধর, সাবিত্রী ভট্টাচার্য. মঞ্জু ধর, মিলন কান্তি দত্ত, হীরেন্দ্র সমাজদার হীরু, নির্মল কুমার চ্যাটার্জি, বাবুল দেবনাথ, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়, পদ্মাবতী দেবী, ছায়া ভট্টাচার্য, অ্যাডভোকেট কিশোর কুমার মণ্ডল প্রমুখ। লিখিত বক্তব্য পাঠের পর নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


এ ক্যটাগরির আরো খবর..