সরিষাবাড়িতে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়িতে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরের সরিষাবাড়ীতে সকল ইউনিয়নের সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের সাথে তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আজ দৌলতপুরস্থ তাঁর নিজ বাড়িতে এ আলোচনা সভা করেন ।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের জন্য ও দেশের মানুষের জন্য বর্তমান সরকার সবসময় যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন তাঁর সমস্ত মন, প্রাণ দিয়ে এ দেশের মানুষকে ভালোবেসে তাদের সেবা করে গেছেন। তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন।

এ সময় তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলড়ী মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহাম্মেদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী সুমন চাকলাদারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।