মাগুরায় করোনা প্রতিরোধে ধর্মীয় প্রতিষ্ঠানে সাবান সরবরাহ

মাগুরায় করোনা প্রতিরোধে ধর্মীয় প্রতিষ্ঠানে সাবান সরবরাহ

আব্দুস সালেক মুন্না মাগুরা প্রতিনিধি :  ‘আতংক নয়, করোনা প্রতিরোধে সচেতন হই, সাবান দিয়ে বারবার হাত ধুই’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও পৌর ট্যাপে সাবান সরবরাহ ও সচেতনতামূলক প্রচার করেছে সুপ্রভাত বাংলাদেশ, মাগুরা নামে একটি শরীরচর্চা ভিত্তিক সামাজিক সংগঠন।

রবিবার দুপুরে সংগঠনের উদ্যোগে শহরের বিভিন্ন মসজিদের ওজুখানা ও পৌর পানির ট্যাপে ২ শতাধিক সাবান সরবরাহ করে সংগঠনটির সদস্যবৃন্দ। এ সময় তারা মুসল্লি, পথচারি ও অটোরিক্সার ড্রাইভারদের বারবার হাত ধোয়ার চর্চা করান। একইভাবে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের নিজ নিজ প্রতিষ্ঠানে সাবান সরবরাহ করার আহবান জানান।

সংগঠনটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ আনিসুর রহমান খোকন জানান- এ কার্যক্রমের মাধ্যমে আমরা জেলার এমনকি দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে আহবান করতে চাই প্রত্যেক প্রতিষ্ঠানের পানির পাশাপাশি সাবানের সরবরাহ করতে। করোনা নিয়ন্ত্রনে সরকারের পাশাপাশি সাধারণ মানুষ সচেতন হয়ে এগিয়ে এলেই মূলত এই ভয়ংকর পরিস্থিতি থেকে আমরা রক্ষা পেতে পারবো বলে আমরা মনে করি।

সংগঠনটির সভাপতি ফারুক রেজা জানান- করোনা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই আমরা প্রতীকিভাবে শহরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও পৌর পানির ট্যাপে ২শ সাবান বিতরণ করছি। যেন সাধারণ মানুষ হাতের কাছে সাবান পান এবং বারবার হাত ধুতে পারেন। করোন নিয়ন্ত্রন না আসা পর্যন্ত আমরা এ কার্যক্রম চালিয়ে যাবো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।