পরিকল্পনামন্ত্রীর হাত থেকে মোবাইল ছিনতাই

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে তার আইফোনটি ছিনিয়ে নিয়েছে এক ছিনতাইকারী। ছিনাতাইকারীকে ধরতে মন্ত্রীর গানম্যান দৌড়ে গেলেও তাকে ধরতে পারেননি।

গত রোববার বিজয় সরণি সিগনালে গাড়ির গ্লাস খুলে কথা বলার সময়এ ঘটনা ঘটেছে।

মন্ত্রীর মোবাইল ছিনতাইয়ের এ ঘটনায় ওই দিন রাত ৮টায় কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আজ মঙ্গলবার (০১ জুন) মন্ত্রণালয়ে সংবাদ মাধ্যমকে হাসির ছলে এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ফোনে কথা বলার সময় ছিনতাইকারী হাত থেকে টান দিয়ে ফোন ছিনিয়ে নিয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।