সরকার শিশুদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে -প্রতিমন্ত্রী ইন্দিরা

সরকার শিশুদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে -প্রতিমন্ত্রী ইন্দিরা

জাতির পিতা ও রাষ্ট্রপতির সন্তান হয়েও শেখ রাসেল সহপাঠী ও অন্য শিশুদের সাথে খেলাধুলা করে বেড়াত। ৩২ নম্বরসহ ধানমন্ডির রাস্তায় বন্ধুদের সাথে সাইকেল চালিয়ে বেড়াত ও ক্রিকেট খেলত। ছোটবেলায় সকলের মন জয় করেছিল সে। আর এই নিষ্পাপ শিশুকে ১৫ আগস্ট  খুনিরা ঠান্ডা মাথায় হত্যা করে। বিশ্বের অনেক দেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু কোথাও ঘাতকেরা এ রকম নিষ্পাপ শিশু, গর্ভবতী মা ও নারীদের হত্যা করেনি। যারা এ দেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল সেই পরাজিত ঘাতকেরা এই জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত করেছিল। বলেছেন  মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ ঢাকায় শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের ছড়া আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশু নির্যাতনকারী এবং ধর্ষকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সবার প্রতি আমার এ আহ্বান একটা শিশু ও যেন নির্যাতনের শিকার না হয়। তিনি এসময় আরো বলেন, সরকার শিশুদের জন্য উন্নত জীবন নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ হবে শিশুদের নিরাপদ আবাসস্থল।

বাংলাদেশের শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতার, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহমেদ ও যুগ্মসচিব মোঃ মুহিবুজ্জামান।

এর আগে বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।