সরকার পতনে তারুণ্যের সমাবেশ করেছে বিএনপি

সরকার পতনে তারুণ্যের সমাবেশ করেছে বিএনপি

চট্টগ্রাম, বগুড়া, বরিশাল, সিলেট ও খুলনায় যৌথভাবে সমাবেশের পর আজ সরকার পতনের আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে সারাদেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বেশ কয়েকটি ‘তারুণ্যের সমাবেশ’ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)। সরকার পতনে তারুণ্যের সমাবেশ

আজ শনিবার(২২ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি’র তিন অঙ্গ সংগঠনের আয়োজনে এই তারুণ্যের সমাবেশ হবে । ঢাকায় সমাবেশের মধ্যদিয়ে শেষ হচ্ছে তারুণ্যের সমাবেশ।

এ সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে বড় শোডাউন করার প্রস্তুতি নিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আয়োজকদের মতে, ভোটাধিকারবঞ্চিত তরুণ ভোটাররা সোহরাওয়ার্দী উদ্যানে এসে তাদের দাবি জানাবেন। একই সঙ্গে সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ আজকের সমাবেশে অংশ নেবেন।

সরকার পতনের এক দফা দাবি আদায়ের আন্দোলনে ইতোমধ্যে দুই দিনের পদযাত্রা কর্মসূচি আজ শেষ হচ্ছে। বিএনপিসহ যুগপৎ আন্দোলনের সমমনা রাজনৈতিক দলগুলো  ২৬, ২৭ অথবা ২৯ জুলাই মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে। পরবর্তীতে সমমনা অন্যান্য দলগুলোও সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দিতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।