স্টাফ রিপোর্টার, দুলাল পালঃ ঢাকা ধামরাইয়ে ১৬নং নান্নার ইউনিয়নে ২২০০০ হাজারের মানুষের বসবাস। ভোটারের সংখ্যা আনুমানিক ১৪০০০ মতো করোনা ভাইরাসের জন্য লকডাউন করে দিয়েছে। মানুষ তার জন্য কোনো ধরনের কাজ করতে পারছে না। অনেক এলাকা থেকে অভিযোগ আসছে তারা সরকারী কোন বরাদ্দ পায়নি।
নান্নার এলাকার দিনমজুর সোনা মিয়া বলেন, ‘আমাদের দুই ছেলে দুই মেয়ে নিয়ে খুবই অভাবে দিন কাটাচ্ছি। কাজনেই টাকা নেই, আজকে ১২ দিন ধরে আমরা অসহায়। সরকার থেকে একটা চালও পাইনি। আজ দুদিন ধরে ঘরে খাবার নেই। আমার কাছে যে ৪০০-৫০০ টাকা ছিল তা খরচ হয়ে গেছে।’
শেফালী বেগম বেগম বলেন, আমাদের এলাকায় হাহাকার লেগে গেছে। দুই ছেলে তিন মেয়ে স্বামী নিয়ে বড়ই অসহায়, হাতে নাই টাকা পাই না সরকারের অনুদান।
বিধবা তালাশী বলেন, ‘আমরা ঘরে বন্দি। কাম কাজ নাই, ঘরেও খাবার নাই। খাদ্য দিবে দূরের কথা এলাকার চেয়ারম্যান-মেম্বর কেউ কোনো খোঁজ খবরও নেননি। আমরা অনাহারে কষ্ট পাচ্ছি।
৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বলেন, আমরা অনুদান যা পাই তা সব্বাইকে ভাগ করে দিয়ে দেই। পর্যাপ্ত অনুদান না পাওয়ায় সবাইকে দিতে পারিনা।
১৬ নং নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা বলেন, সারা ইউনিয়নের জন্য মাত্র দুই টন চাল এসেছে। এই পরিমাণ চাল দিয়ে সবাইকে ত্রাণ দেয়া সম্ভব না। এই এলাকায় আরও ত্রাণ দেয়া প্রয়োজন।’ ত্রাণ পাওয়ার মতো অনেক পরিবার আছেন। অনেক খেটে খাওয়া মানুষজন আমার ইউনিয়নে আছেন। এখন সরকারি বরাদ্দ না আসলে কিছু করতে পারছি না।


