× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করছে জেলা তথ্য অফিস

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের উদ্যোগে ভিশন ২০২১ সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিভাগীয় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ম. জাভেদ ইকবাল সরকারের সাফল্য তুলে ধরে বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার তার প্রথম মেয়াদ সহ বিগত সাত বছরে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি সুখী, সমৃদ্ধ এবং মুক্তিযদ্ধের চেতনায় উজ্জীবিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জেলা তথ্য অফিস সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে উল্লেখ করে তিনি সরকারের এ সাফল্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান।

একই সাথে সরকারের গঠন মূলক সমালোচনা, পরিসংখ্যান ব্যুরোর তথ্য ব্যবহার ও নাশকতা এবং জঙ্গিবাদ উস্কে যায় এমন নিউজ পরিহার করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে উপজেলার সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুরূপভাবে সকালে শহীদ গফুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে আরেকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..