× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে নেতিবাচক রাজনীতি ছেড়ে সরকারের সাথে কাজ করবে বিএনপি

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ মার্চ, ২০২০
তথ্যমন্ত্রী

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির প্রেক্ষিতে বলেছেন, ‘আমরা আশা করবো, প্রধানমন্ত্রীর এই উদারতা ও মহানুভবতার কারণে বিএনপি নেতিবাচক এবং ধ্বংসাত্মক রাজনীতি থেকে ফিরে আসবে এবং করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সাথে, আওয়ামী লীগের সাথে একযোগে জনগণের পাশে দাঁড়াবে।’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

আজ রাজধানীতে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিবালয় বিটের সাংবাদিক প্রতিনিধিদের কাছে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী হিসেবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তরকালে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সাক্ষাৎ করে আবেদন জানানো হয়েছিল। তার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১ অনুসারে তাঁর ক্ষমতাবলে বেগম জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে তাঁকে মুক্তি দেয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন।’

মন্ত্রী বলেন, ‘আমি আশা করবো, সরকারের যে মহানুভবতা, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মহানুভবতায় বেগম জিয়ার সাজা স্থগিত করে তাঁর বয়স বিবেচনা এবং তাঁর পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাঁকে মুক্তি দেয়া হয়েছে, আমি মনে করি এর ফলে দেশে তাঁরা যে নেতিবাচক রাজনীতি এবং সবকিছুতে না বলার যে সংস্কৃতি তারা লালন করে আসছিলেন এবং ‘পলিটিকস অভ্ ডিনায়াল’ এবং ‘পলিটিকস অভ্ কনফ্রনটেশন’র যে রাজনীতি তারা করে আসছিলেন, সেটির অবসান করবেন।’

‘বৈশ্বিক দুর্যোগ এই করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাদের (বিএনপি) পক্ষ থেকে অনেক ধরণের নেতিবাচক এমনকি বিদ্বেষভাবাপন্ন কথাবার্তাও বলা হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি আশা করবো যে, বেগম জিয়ার মুক্তির প্রেক্ষিতে এখন করোনা ভাইরাস মোকাবিলায় তারা সরকারের সাথে, আওয়ামী লীগের সাথে, একযোগে জনগণের পাশে দাঁড়ানোর জন্য কাজ করবেন।’

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছেন উল্লেখ করে ড. হাছান মাহ্‌মুদ বলেন, ‘সরকারি ছুটি দেয়া হয়েছে এবং যানবাহন চলাচল সীমিত করা হয়েছে, গণপরিবহণ বন্ধ করা হয়েছে। এতে মানুষের চলাচল বন্ধ হলে করোনা ভাইরাস সংক্রমণটা রোধ হবে। অন্যান্য দেশ বিশেষ করে চীন, দক্ষিণ কোরিয়া তাদের অবস্থা নিয়ে তারা অনেকটা সফল হয়েছে। সেই কারণেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা আশা করি, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মহাদুর্যোগ থেকে আমাদের দেশকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারবো।’

 ‘আগামী ১০ দিনের সাধারণ ছুটিতে সাংবাদিকতার কাজে আলাদা কোনো কার্ড বা পরিচয়পত্র প্রয়োজন হবে কি না’- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি সাংবাদিকদের যে কার্ড আছে, সেটিই যথেষ্ট। যদি সাংবাদিকদের মিডিয়া হাউজ থেকে বলে দেয়া হয় তিনি অন-ডিউটি, তাহলে সেটিই যথেষ্ট। এটির জন্য আলাদা কার্ডের প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। কারণ একজন সাংবাদিক যখন অন-ডিউটি তখন তাকে সহায়তা করা প্রয়োজন বলে আমি মনে করি।’


এ ক্যটাগরির আরো খবর..