× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

সরকারের ব্যর্থতা ঢাকতে হত্যার জন্য বিএনপিকে দায়ী করা হচ্ছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ সরকারের সীমাহীন ব্যর্থতা ঢাকতে এবং জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে বিভিন্ন হত্যাকাণ্ডের জন্য বিএনপিকে দায়ী করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।

রিজভী আহমেদ বলেন, হত্যাকাণ্ডে উৎসাহিত করাই আওয়ামী লীগের রাজনীতির সংস্কৃতি। ক্ষমতাসীন দলের বেপরোয়া সন্ত্রাসের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। কলাবাগানে জোড়া খুনের ঘটনায় বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

শফিক রেহমানকে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, শফিক রেহমানের জীবন নিয়ে শংকিত বিএনপি। সজীব ওয়াজেদ জয় অপহরণ ও হত্যাচেষ্টার ভিত্তিহীন মামলায় শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপি নেতা আরো বলেন, ‘গতকাল নিহত জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয়ের হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী একটি সভায় বলেছেন এগুলোর সাথে বিএনপি-জামায়াত জড়িত। আইনি প্রক্রিয়া শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী চটজলদি কী করে বলেন যে, হত্যাকাণ্ডের সাথে বিরোধী দল জড়িত? এর আগেও বিভিন্ন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর পরই বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে বিএনপির লোকদের জড়িত করার। এর অর্থ দাঁড়ায় দেশে তাদের নিজেদের সীমাহীন ব্যর্থতা ঢাকতেই জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই তাঁরা এ ধরনের কর্মসূচি নিজেরাই করছেন। প্রাণ কেড়ে নেওয়ার মতো কর্মসূচি তাঁরা বাস্তবায়ন করছেন।’


এ ক্যটাগরির আরো খবর..