× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা নওগাঁ মান্দার সুমনা কুন্ডু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২ দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী

সরকারী বালক বিদ্যালয়ে নীতিমালা বহির্ভুত ভর্তির প্রতিবাদে মানববন্ধন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেনীতে অর্থের বিনিময়ে নীতিমালা বহির্ভুত ছাত্রভর্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সচেতন মহল ও দুর্নীতি বিরোধী অভিভাবকবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে ব্যানার ও ফেষ্টুন হাতে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মিজানুজ্জামানের শাস্তির দাবীতে অভিভাবক ও শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসুচিতে অংশ নেন।

মানববন্ধন কর্মসুচিতে অভিভাবকদের মধ্যে আনোয়ার হোসেন, বশির উদ্দীন, আসলাম হোসেন, কেসি কলেজের ছাত্র ইমরান হোসেন, আশরাফুল ইসলাম ও শাহিন রহমান বক্তব্য রাখেন। অভিভাবকদের অভিযোগ সরকারের ভর্তি নীতিমালা উপেক্ষা করে ঝিনাইদহ সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান ছাত্র প্রতি আড়াই লাখ টাকা করে নিয়ে শহরের ধনার্ঢ্য পরিবারের সদস্যদের ভর্তি করেছে।

এ ভাবে তিনি ২৮ জনকে বিভিন্ন শ্রেনীতে ভর্তি করেছেন যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষার খুলনা বিভাগীয় পরিচালক প্রফেসর ড. হারুন অর রশিদ সরেজমিন তদন্ত করে তৃতীয় শ্রেনীতে ৫ জনের অবৈধভাবে ভর্তির সত্যতা পেয়েছে। অভিভাবকবৃন্দ প্রধান শিক্ষক মিজানুজ্জামানের অপসারণ ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।


এ ক্যটাগরির আরো খবর..