আগৈলঝাড়া সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মান। পুলিশি বাধায় বন্ধ

আগৈলঝাড়া সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মান। পুলিশি বাধায় বন্ধ

বরিশালের আগৈলঝাড়া সরকারী জায়গা দখল করে ঘর নির্মান শুরু করলে সরেজমিন পুলিশি গিয়ে ঘর উত্তোলন কাজ বন্ধ করে দিয়েছে।

জানাগেছে উপজেলার রাজিহার ইউনিয়নে রাজিহার বাজারে সরকারি খালের উপর স্থানীয় শাহ আলম ফকির শনিবার সকালে পাকা পোক্ত করে বহিরাগত লোকজন নিয়ে ঘর উত্তোলন শুরু করে।

খবর পেয়ে আগৈলঝাড়া থানার এসআই জামাল উদ্দিন সরেজমিনে ঘরের নির্মান কাজ বন্ধ করে দেয়।

স্থানীয়রা জানান পুলিশ চলে যাওয়ার পরেই ঘর উত্তোলনের জন্য দৌড়ঝাপ শুরু করে। এছাড়াও উপজেলার বাশাইল, বাহাদুরপুর, পয়সারহাট, বাটরা বাজার, সাহেবেরহাট, ছয়গ্রাম বাগধা হাট সহ উপজেলার প্রায় হাট বাজারে সরকারি জায়গাই একশ্রেনীর প্রভাবশালিরা সরকারী জায়গায় কাঠের ঘর, পাকা ও আধা পাকা ঘর উত্তোলন করে জায়গা দখল করে আসছে।

প্রশাসনের হস্তক্ষেপে সরকারী জায়গা দখল বন্ধে কিছুটা অগ্রগতি হলেও সার্বক্ষনিক নজরদারী না থাকার কারণে সুবিধা ভোগীরা দখল বানিজ্য চালিয়েই যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।