× Banner
সর্বশেষ
যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার

ডেস্ক

সরকারি চাকরি আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা ও মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর অনুমোদন

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
উপসচিব থেকে যুগ্ম সচিব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি আমলে নিয়ে বিসিএসসহ সব সরকারি চাকরি আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার। এবং বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ২০০ নম্বরের মৌখিক পরীক্ষার স্থলে ১০০ নম্বর করার প্রস্তাব অনুমোদন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বুধবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএসসির একজন কর্মকর্তা সেদিন সংবাদমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি ছিল বিসিএসের আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার। এটা শুধু বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের নয়, সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল। তাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে এ প্রস্তাব করা হয়েছে। আর প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব জানান, বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ২০০ নম্বরের মৌখিক পরীক্ষার স্থলে ১০০ নম্বর করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি জানান, বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না।

এর আগে, গত সোমবার বিসিএস পরীক্ষার আবেদন ফি ও ভাইভার নম্বর কমানোর প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় বাংলাদেশ সরকারি কর্ম সার্ভিস কমিশন (পিএসসি)।


এ ক্যটাগরির আরো খবর..