সরকারকে সমর্থন করে যেতে জ্যেষ্ঠ মন্ত্রীদের আহ্বান

বিশেষ প্রতিবেদক : দেশের উন্নয়নে স্বার্থে সরকারের ওপর সমর্থন অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ মন্ত্রীরা।

শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে এই আহ্বান জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাংলাদেশের ইতিহাস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্যে মন্ত্রীরা বলেন, একমাত্র শেখ হাসিনাই পারেন দেশকে সঠিক দিকে এগিয়ে নিতে।ড. আবদুস সোবহান গোলাপের বইয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।