× Banner
সর্বশেষ
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী নৈশভোজের সময় গুলির ঘটনার পর ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’ ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি;  নিরাপদ আছেন ট্রাম্প, শুটার গ্রেফতার মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা

সম্মিলিতভাবে চুক্তির বাস্তবায়নে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি ও উন্নয়ন সম্ভব -পার্বত্য উপদেষ্টা

ACP
হালনাগাদ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বর্তমান সরকার আন্তরিকভাবে বিশ্বাস করে যে, যদি সকল পক্ষ সম্মিলিতভাবে চুক্তির বাস্তবায়নে একযোগে কাজ করে তাহলে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি ও উন্নয়ন সম্ভব। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

উপদেষ্টা আজ রাঙামাটি জেলা সদরের উন্নয়ন বোর্ড রেস্ট হাউস হলরুমে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভায় এসব কথা বলেন।

পরিবীক্ষণ কমিটির দশম সভায় তিনি বলেন, এই সভা পার্বত্য চট্টগ্রামের জনগণের শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, কমিটি বাস্তবায়ন সংক্রান্ত চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে সুপারিশ প্রদান করবে এবং প্রয়োজনে সাব-কমিটি গঠন করে কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে। সভায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়ার অগ্রগতি, চুক্তির বিভিন্ন ধারা পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়।

কমিটির সদস্যরা জানান, বর্তমান ইন্টেরিম সরকার চুক্তির বাস্তবায়নের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং ইতোমধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি পুনর্গঠনের মাধ্যমে কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজকের সভায় চুক্তির আওতায় ভূমি সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পাহাড়ে শান্তির পূর্ণ প্রতিষ্ঠায় এখনো কিছু মৌলিক শর্ত বাস্তবায়ন বাকি রয়েছে। তাঁরা চুক্তির মূল দিকগুলো বাস্তবায়ন ও ভূমি সমস্যার সমাধানকে অগ্রাধিকার দিয়ে আগামীদিনের কর্মপরিকল্পনা নির্ধারণের প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। সভা শেষে সিদ্ধান্ত হয় যে, কমিটি অবিলম্বে কার্যক্রম শুরু করবে এবং নিয়মিত পর্যবেক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করবে।

নবনিযুক্ত আহ্বায়কের নেতৃত্বে গুরুত্বপূর্ণ এ সভায় আরো উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল ও ‎উপসচিব সামছুল হক।


এ ক্যটাগরির আরো খবর..