× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

অ আ আবীর আকাশ, জেলা প্রতিনিধি

সমাজের অসংগতি তুলে আর্বজনামুক্ত করতে সাংবাদিকদের ভূমিকা সর্বাগ্রে

Dutta
হালনাগাদ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
luxmipur

‘সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা। একজন সাংবাদিক যদি তার লেখনির মাধ্যমে সমাজের চিত্রগুলো তুলে ধরে, তাহলে ওই-সমাজের জনগণ তাকে অনেক শ্রদ্ধা ও সম্মান করে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে প্রভাবশালী রাজনৈতিক নেতারাও ভয় করে। ঐক্যবদ্ধ সাংবাদিকরা একটি স্মার্ট জেলা রূপান্তর করতে পারে।’
আজ দুপুরে লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন লক্ষ্মীপুরের রায়পুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।
অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন বলেন-‘আগে দেখতাম একজন সাধারণ মানুষ এমপি’র ডিও লেটারের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। আর আমি এমপি হওয়ার পর চেষ্টা করছি ডিও লেটার চাওয়ার সঙ্গে সঙ্গে দিতে।’
তিনি আরও বলেন, লক্ষ্মীপুর হচ্ছে একটি শান্তিপূর্ণ জেলা। এখানে আওয়ামী লীগ-বিএনপি কখনো মুখোমুখি হয়নি। এর আগে পুলিশ ও বিএনপির সঙ্গে সংঘর্ষ বেঁধেছে। পুলিশ বাদী হয়ে মামলা করেছে। কিন্তু আওয়ামী লীগ-বিএনপি মারামারি করেনি। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো মামলাও করা হয়নি।
যদি লক্ষ্মীপুরে দক্ষিণ তেমুহনী বিএনপি অবস্থান নেয়, আওয়ামী লীগ অবস্থান নেয় উত্তর তেমুহনী। এ জেলায় রাজনীতির একটি সম্প্রীতি রয়েছে। সাংবাদিক ইউনিয়ন জেলায় নবগঠিত কমিটির সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্বাছ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা ডেলিকেট গ্রুপের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান, সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল হুদা পাটোয়ারী ও এডভোকেট হাফিজুর রহমান, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, জেলা বণিক সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, এডভোকেট মহসিন কবির মুরাদ, সিনিয়র সাংবাদিক মো. কামাল হোসেন, মো.কামাল উদ্দিন হাওলাদার, মহিউদ্দিন মুরাদ, এমজে আলম, হাফিজুর রহমান সবুজ, এমএ মজিদ, ফারুক হোসেন. ভাস্কর বসু, অহিদুর রহমান মুরাদ ও আবদুল মালেক নিরবপ্রমুখ।
এসময় জেলা,উপজেলা সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এক মিলন মেলায় পরিণত হয় সভাস্থল।


এ ক্যটাগরির আরো খবর..