× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

সমন্বিত উদ্যোগে টেকসই এসএমই খাত গড়তে হবে

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ নিজেদের স্বার্থেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বিত উদ্যোগে টেকসই এসএমই খাত গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘দক্ষিণ এশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা সম্মেলনে শিল্প মন্ত্রী আরো বলেন, বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এ খাতের অন্ত:রায়গুলো চিহ্নিত করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তঃবাণিজ্যের সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারলে রফতানি অনেক বাড়বে।

সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিবেশী দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা মনে করেন, পারস্পরিক অভিজ্ঞতা, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে এসএমই খাতের আঞ্চলিক উন্নয়ন সম্ভব।

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসএমই খাতের আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে ২০০৫ সালে ভারতের কলকাতায় প্রথম সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরু হয় দক্ষিণ এশীয় দেশগুলোর এসএমই ফোরাম। এরপর সদস্য আটটি দেশ বেশ কয়েকবার সভা করলেও দীর্ঘ ১১ বছর পর বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হলো দ্বিতীয় দক্ষিণ এশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা সম্মেলন।

সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বিশ্বের উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতির অঞ্চল হয়েও দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্ত:বাণিজ্যের পরিমাণ মোট রপ্তানির মাত্র পাঁচ ভাগ। সম্মিলিত উদ্যোগে এ রফতানি অনেক বাড়ানো সম্ভব।

এ ধরনের সম্মেলন এ খাতের বিদ্যমান আঞ্চলিক বাধা দূর করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগকে আরো শক্তিশালী করবে।

সাউথ এশিয়ান কান্ট্রিস এসএমই ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সমির গুপ্ত বলেন, ‘দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে মোটামুটিভাবে সবাই সবার সঙ্গে ব্যবসা করতে পারে। সেটা যেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা যাতে করতে পারে সেই সুযোগ তৈরি করাটাই মুখ্য উদ্দেশ্য। সেক্ষেত্রে আমদানি রফতানির প্রক্রিয়াগত দিকগুলোকে আরও সহজ করা দরকার। সীমান্তে যেন কোন পণ্য আটকে না থাকে সেদিকে নজর দেয়া। এইগুলো সমাধানে আমরা মতামত সৃষ্টির চেষ্টা করছি।’

সাউথ এশিয়ান কান্ট্রিস এসএমই ফোরামের সহ-সভাপতি প্রকাশ প্রধান বলেন, ‘আমরা মনে করি এসএমই আঞ্চলিক প্লাটফর্ম ও যৌথ উদ্যোগ এক দেশ থেকে অন্যদেশে এসএমই’র পণ্যের বাজার সম্প্রসারণ করবে।’

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালসহ ৫টি দেশের ৪২ জন এসএমই উদ্যোক্তাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এই সম্মেলনে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..