× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

পিআইডি

সমন্বিতভাবে স্বাস্থ্যখাতে বিদ্যমান জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব -স্বাস্থ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
স্বাস্থ্যখাতে বিদ্যমান জটিলতা

সকলকে সাথে নিয়ে সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে স্বাস্হ্যখাতে বিদ্যমান সমস্যার জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। বলেছেন স্বাস্হ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে “ফ্রম এভিডেন্স টু ওয়ে ফরওয়ার্ড : মিড টার্ম রিফ্লেকশনস অন হেলথ এসডিজি প্রগ্রেস ইন বাংলাদেশ” শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তিনি বলেন, দুহাজার ত্রিশ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক আর কিছু কিছু ক্ষেত্রে স্হিমিত পর্যায়ে রয়েছে।

উপদেষ্টা বলেন, মানুষের সুচিকিৎসা, সেবা প্রদান এবং স্বাস্হ্যসেবা নিশ্চিতে ইতোমধ্যে সাড়ে সাত হাজার ডাক্তারকে বিভিন্ন পদে পদোন্নতি, সাড়ে তিন হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হওয়ার পথে এবং ইতিমধ্যে সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া নানারকম স্বাস্হ্য কর্মী ও প্রয়োজনীয় লোকবল নিয়োগে কাজ করা হচ্ছে।

মা ও শিশু মৃত্যুহার আরো কমিয়ে আনতে, অসংক্রামক রোগে মৃত্যুহার হ্রাসে বা এসকল কারনে মৃত্যু ঠেকাতে এর কারণসমূহ উদঘাটন ও নিরাময়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এসময় স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..