× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

সব স্বল্পোন্নত দেশের সমান সুবিধা নিশ্চিতের দাবি বাংলাদেশের

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ বিশ্ব বাণিজ্য সম্মেলনে সব স্বল্পোন্নত দেশের জন্য সমান সুবিধা নিশ্চিত করার দাবি জানাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ডব্লিউটিও সম্মেলনে যোগ দেয়ার প্রস্তুতিতে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এছাড়া, ইউরোর দরপতন বিবেচনায় নিয়ে রপ্তানিকারকদের নগদ সহায়তার ব্যবস্থা করবে হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘উন্নত দেশগুলো বিশ্বায়নের যে অর্জন বা লাভ সেটা তারা পেয়েছে। কিন্তু যখন স্বল্পোন্নত কার্যগুলোতে দেয়া প্রশ্ন এসেছে তখন তারা বিভিন্ন খাতে ডব্লিউটিওকে পরিচালিত করছে। একটা স্বল্পোন্নত দেশকে যে সুবিধা দেবেন সমস্ত স্বল্পোন্নত দেশ সেই সুবিধা পাবে।’

কেনিয়ার নাইরোবিতে ১৫ এবং ১৬ ডিসেম্বর বিশ্ব বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে শুক্রবার বাণিজ্যমন্ত্রীর দেশ ছাড়ার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..