× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

সব ষড়যন্ত্রকে হার মানিয়ে পদ্মা সেতু আলোর মুখ দেখেছে

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
সব ষড়যন্ত্রকে হার মানিয়ে পদ্মা সেতু আলোর মুখ দেখেছে

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে খুলনা জেলার অনুষ্ঠানমালা নির্ধারণ বিষয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন (বৃহস্পতিবার) দুপুরে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ২১ জেলার তিন কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে।

জাতীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্রকে হার মানিয়ে এই প্রকল্প আলোর মুখ দেখেছে। এই সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। সব আয়োজন সুন্দর করার জন্য প্রশাসনিক ও রাজনৈতিক সমন্বিত প্রচেষ্টা দরকার। পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের অনেক আশা পূর্ণতা পাবে।

সভায় জানানো হয়, আগামী ২৫ জুন খুলনা জেলা স্টেডিয়ামে আনন্দঘন পরিবেশে আলোচনা সভা, আতশবাজি ও লেজার শো, তথ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। একইসঙ্গে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।

এ ছাড়া খুলনা নগরীর সব প্রবেশ পথে তোরণ নির্মাণ ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা করা হবে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র এ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

সভায় জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান খানসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..