× Banner
সর্বশেষ
জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু

সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ৩০ মার্চ -শিক্ষামন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Minister-of-Education.jpg

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের সব স্কুল-কলেজ আগামী ৩০ মার্চ খুলে যাচ্ছে বলে জানিয়েছেন । শনিবার রাতে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

গত এক বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এ বছর ছুটি কিছুটা কমানো হবে জানিয়েছেন ডা. দীপু মনি।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। তবে কয়েক ধাপ বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল। সেই ছুটি আরও এক মাস বাড়িয়ে আগামী ৩০ মার্চ শিক্ষা-প্রতিষ্ঠাস খুলে দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..