× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

সব বোর্ডে একই প্রশ্নে এবারের এসএসসি পরীক্ষা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার সব শিক্ষাবোর্ডের ছাত্রছাত্রীরা পাবে একই প্রশ্ন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরীক্ষা নিয়ে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের পর তিনি এ কথা জানান।

সচিব সোহরাব হোসাইন বলেন, সারাদেশে শিক্ষার মান যেন একই হয় সেজন্য এসএসসি পরীক্ষায় সব বোর্ডে অভিন্ন প্রশ্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে আলোচনা হয়েছে বিভিন্ন বোর্ডে বিভিন্ন প্রশ্ন থাকার কারণে শিক্ষার মান একইরকম থাকে না। এজন্য শিক্ষার্থীরা এবার একই প্রশ্নে পরীক্ষা দেবেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানান, এএসসি ও সমমানের পরীক্ষার অংশ হিসেবে শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন পর্যন্ত এ ধরনের প্রতিষ্ঠান খোলা থাকতে পারবে না।


এ ক্যটাগরির আরো খবর..