দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন: আওয়ামী লীগই একমাত্র দল, যে দলটি যে কোনো ধরনের দুর্যোগের সময়ে দেশের মানুষের পাশে ছিলো ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে করোনা ভাইরাসসহ সব ধরনের সংকট মোকাবিলা করে এগিয়ে যাবে। বলেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে সাস্থবীধী মেনে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।



