× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

সবাইকে অবাক করে বিয়ের পিঁড়িতে শাওন ও তাহসান

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

‘সবাইকে অবাক করে বিয়ের পিঁড়িতে শাওন আহমেদ এবং কণ্ঠশিল্পী তাহসান’—এমন শিরোনামে একটি ভিডিও ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে এবং ভাইরাল ও বটে। তবে অন্যদের মতো এ ভিডিও নজর এড়ায়নি মেহের আফরোজ শাওনের ও। ভিত্তিহীন তথ্য নিয়ে এমন ভিডিও বানানোর জন্য রাগে ফেটে পড়েন তিনি।

ভিডিওটির থাম্বনেইলের স্কিন শটের ছবি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন—ফিলিং ছাগলদের হাতে ইউটিউব। গতকাল থেকে মনটা খুব খারাপ ছিল। একটু আগে ইনবক্সে পাঠানো এই ইউটিউব কন্টেন্টের হেডলাইন দেখে এত্ত বড় সাইজের একটা ভিমড়ি খেয়েছি যে আগামী দুদিন কিছু না খেলেও চলবে! ভিডিওটা দেখার ইচ্ছাও হয়নি। ভেতরে যে ফালতু কিছু থাকবে তা বুঝতে পারছি বটে। তবে দুইপাশে দুজনের ছবি, মধ্যিখানে লাল হৃদপিণ্ড! আর পেছনে হাতের ওপরে হাত। কন্টেন্ট ক্রিয়েটরের কল্পনাশক্তির উচ্চতা দেখে একা একা হেসেই যাচ্ছি…।’

২০০৫ সালে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেহের আফরোজ শাওন। শাওন-হুমায়ূন দম্পতির দুই ছেলে নিশাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন। হুমায়ূন আহমেদের মৃত্যুর পর দুই পুত্র সন্তানকে নিয়ে জীবনযাপন করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পী।

অন্যদিকে ২০০৬ সালের ৩ আগস্ট রাফিয়াথ রশীদ মিথিলাকে বিয়ে করেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। টানা ১১ বছর সংসার করেন তারা। এ সংসারে আইরা তাহরিম খান নামে একটি কন্যা সন্তান রয়েছে। তবে ২০১৭ সালের ২০ জুলাই বিবাহবিচ্ছেদ হয় এই দম্পতির।


এ ক্যটাগরির আরো খবর..