× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক রিপোর্টার

সবচেয়ে বেশি ত্রাণকর্মী হতাহতের আরেকটি বছর হচ্ছে ২০২৩ সাল

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
nu relief

জাতিসংঘ বৃহস্পতিবার সতর্ক করে বলেছে, দক্ষিণ সুদানের মতো দেশগুলোতে সংঘাত ও নিরাপত্তাহীনতার কারণে ২০২৩ সাল সবচেয়ে বেশি সাহায্য কর্মীদের  হতাহতের আরেকটি বছর হতে চলেছে।

এইড ওয়ার্কার সিকিউরিটি ডেটাবেস গবেষণা দলের তুলে ধরা আংশিক তথ্যের বরাত দিয়ে জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক দপ্তর (ওসিএইচএ) বলেছে, চলতি বছরের এ পর্যন্ত বিশ্বজুড়ে সংকটে ৬২ জন সাহায্য কর্মী নিহত, ৮৪ জন আহত এবং ৩৪ জন অপহৃত হয়েছেন।

জাতিসংঘ দপ্তর আরো জানায়, দক্ষিণ সুদান বিগত বেশ কয়েক বছর ধরে মানবিক নিরাপত্তাহীনতার ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে রয়েছে। ১৬ আগস্ট পর্যন্ত দেশটিতে সাহায্য কর্মীদের উপর চালানো ৪০ হামলায় ২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এদিকে চলতি বছরের এ পর্যন্ত ত্রাণকর্মীদের উপর চালানো ১৭টি হামলায় ১৯ জনের প্রাণহানি ঘটায় সুদান এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ওসিএইচএ’র প্রতিবেদনে আরো বলা হয়, এক্ষেত্রে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, মালি, সোমালিয়া এবং ইউক্রেনে অন্যান্য ত্রাণকর্মী হতাহতের রেকর্ড হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..