× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

এশিয়ার সবচেয়ে ধনী নারী সাবিত্রী জিন্দাল

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০২২
এশিয়ার সবচেয়ে ধনী নারী সাবিত্রী জিন্দাল

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, সাবিত্রী জিন্দাল এশিয়ার সবচেয়ে ধনী নারী। তার সম্পতির পরিমাণ ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার। চীনের ইয়াং হুইয়ানকে পিছনে প্রথম স্থানে চলে গিয়েছেন সাবিত্রী জিন্দাল।

সাম্প্রতিক বছরগুলোতে জিন্দালের সম্পদের পরিমাণ ব্যাপকভাবে ওঠানামা করেছে। কোভিড-১৯ মহামারীর শুরুতে এপ্রিলে সাবিত্রী জিন্দালের সম্পদ ৩ দশমিক ২ বিলিয়ন ডলারে নেমে আসে। তারপর ২০২২ সালের এপ্রিলে তার সম্পতির পরিমাণ ১৫ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছে যায়। কারণ রাশিয়া কর্তৃক ইউক্রেনের উপর আগ্রাসন চালানোর ফলে, পণ্যের দাম সাংঘাতিক রকম বেড়ে গেছে; তাতে দারুণ লাভবান হয়েছে জিন্দাল গ্রুপ।

৭২ বছর বয়সী সাবিত্রী জিন্দাল ভারতের ১০তম ধনী। ২০০৫ সালে তার স্বামী ওপি জিন্দাল হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। এরপরই জিন্দাল গ্রুপের চেয়ারম্যান হন সাবিত্রী দেবী। জিন্দাল গ্রুপ ভারতের তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদক এবং সিমেন্ট ও বিদ্যুৎ উৎপাদনে অন‍্যতম শীর্ষ কোম্পানি।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি রাজনীতিতেও সাবিত্রী জিন্দালের উজ্জ্বল উপস্থিতি রয়েছে। তার স্বামী ওপি জিন্দাল জীবিত অবস্থায় হরিয়ানা সরকারের মন্ত্রী ছিলেন। স্বামীর মৃত্যুর পরে হরিয়ানা বিধানসভার এমএলএ নির্বাচিত হন সাবিত্রী জিন্দাল। বর্তমানে তিনি কংগ্রেসের সদস্য। সাবিত্রী জিন্দালের মোট নয় জন সন্তান; পাঁচ জন কন্যা ও চারজন পুত্র।


এ ক্যটাগরির আরো খবর..