× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩

সফলভাবে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: সফলভাবে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমে দেশটির প্রধান পারমাণবিক চুল্লির কাছে মৃদু ভূমিকম্পের খবর প্রকাশের পরপরই এই ঘোষণা দেয় দেশটি। অবশ্য ৫.১ মাত্রার ওই ভূমিকম্পের পর চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া দাবি করেছিল ভূ-কম্পনটি মানুষের তৈরি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, পুঙ্গি-রি পারমাণবিক চুল্লির কাছে ৫.১ মাত্রার ভূমিকম্প পর্যবেক্ষণ করার পর এই হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানো হয়।

হাইড্রোজেন বোমায় ফিউশন ব্যবহার করা হয়, যা আণবিক বোমার চেয়ে শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

ধারণা করা হয়, ২০০৬ সালে উত্তর কোরিয়া পুঙ্গি-রি চুল্লিতে গোপনে তিনবার পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..