× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

ডেস্ক

সন্ধ্যায় আ.লীগের জাতীয় কমিটির বৈঠক

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
league

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। তার আগে আজ শনিবার সন্ধ্যা ৬টায় বেশ কিছু বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসতে যাচ্ছে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্যরা।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় সম্মেলনের বাজেট, দলের ঘোষণাপত্র, গঠনতন্ত্র তৈরি, সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও আলোচনা হতে পারে।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য জাতীয় কমিটিরও সদস্য। একই সঙ্গে দলের ৭৮টি সাংগঠনিক জেলার প্রতিটি থেকে একজন করে প্রতিনিধি এ কমিটির সদস্য। এর বাইরে দলীয় সভাপতি ২১ জন সদস্যকে মনোনীত করেন। সব মিলিয়ে জাতীয় কমিটির সদস্য সংখ্যা ১৮০ জন।

দলীয় গঠনতন্ত্রে বছরে কমপক্ষে একবার করে জাতীয় কমিটির বৈঠক করার কথা বলা হয়েছে। তবে দলীয় সভাপতি চাইলে একাধিকও করতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..