× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

সন্তাররা নিখোজ, তিন তালাকের মুখোমুখি যে, সে ইসরাত এখন মামলার

admin
হালনাগাদ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

প্রতিবেশী ডেস্ক: সমাজের সাথে আইনি লড়াইয়ে জিতলেও, নতুন চ্যালেঞ্জ ইশরাত জাহানের সামনে। সেই ইশরাত জাহান, যাঁর আবেদনের উপর ভিত্তি করেই তিন তালাক প্রথা অসাংবিধানিক বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই ইশরাত জাহান এখন পুলিশের দ্বারস্থ। তাঁর এক ছেলে ও এক মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। পুলিশের কাছে ছেলে মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় নিজের স্বামীকেই দায়ী করেছেন তিনি। অভিযোগও দায়ের করেছেন তাঁর বিরুদ্ধেই।

অভিযোগ, বৃহস্পতিবার সকালে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ইশরাতের ছেলে ও মেয়ে। ছেলে জৈহস আলম এবং মেয়ে সাহিদা খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই মর্মে হাওড়ার গোলাবাড়ি থানায় ডায়েরিও করেছেন তিনি। প্রাথমিকভাবে পুলিশ খোঁজ করছে, তিন তালাকের বিরুদ্ধে আওয়াজ তোলাতেই কি এই ঘটনা না এর পিছনে রয়েছে কোনও পারিবারিক কারণ?

শীর্ষ আদালতের তিন তালাক মামলার রায় ঘোষণার দুদিন পরেই, নিজের ও তার পরিবারের নিরাপত্তার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন ইশরাত। কারণ, রায়ের পরই সামাজিক বয়কটের মুখে পড়তে হয় তাঁকে। পড়তে হয় কড়া সমালোচনার সামনে। সমাজ তো বটেই, সমালোচনার মুখে পড়তে হয় নিজের পরিবারেরও। তাঁর বিরুদ্ধে নানারকমের কুৎসা রটাচ্ছেন প্রতিবেশিরা। এমনকি, চরিত্রহননের চেষ্টাও হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁকে ইসলামের শত্রু, পুরুষবিরোধীও আখ্যা দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালে দুবাই থেকে ফোনে ইসরাতকে তিন তালাক দেন তাঁর স্বামী। জোর করে নিয়ে চলে যাওয়া হয় তাঁর চার ছেলেমেয়েকেও। বিয়ের সময় ইসরাত পণ বাবদ যে টাকা পেয়েছিলেন, সেই টাকাতেই হাওড়ার পিলখানার ডবসন রোডে একটি ফ্ল্যাট কিনেছিলেন তাঁর স্বামী। সেই ফ্ল্যাটেই পরিবারের সঙ্গে থাকেন ইশরাত।


এ ক্যটাগরির আরো খবর..