× Banner
সর্বশেষ
জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

সন্তান প্রসবের ৮ ঘণ্টা আগেও অফিস করেছে মেয়র ডঃ সৌম্যা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
সন্তান প্রসবের আগেও অফিস

ভারত প্রতিনিধিঃ রাজস্থানের জয়পুর গ্রেটার পুরসভার মেয়র ডঃ সৌম্যা গুর্জর। কাজের প্রতি তার এতটাই আগ্রহ যে, মা হওয়ার আট ঘণ্টা আগে তিনি জয়পুর গ্রেটার পুরসভার দফতরে আধিকারিকদের সঙ্গে সাফাই ব্যবস্থা নিয়ে বৈঠক করেছিলেন। তিনি অন্য সাধারণ দিনের মতো সেদিনও কাজে ব্যস্ত ছিলেন। সৌম্যা কাউকে জানতেই দেন নি যে তিনি প্রসব যন্ত্রণায় ভুগছেন।

প্রসঙ্গত, সৌম্যা গুর্জর রাত ৯ঃ২১ মিনিটে পুরসভায় কাজ করার মাঝে নিজের ছবি শেয়ার করেছিলেন, আর সকাল ৫ঃ১৪ নাগাদ তিনি একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। এই কথা যখন তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে শেয়ার করেন, তখন সবাই অবাক হয়ে যায়।

সৌম্যা ট্যুইট লেখেন, ‘কর্মই পূজা। অনেক রাত পর্যন্ত পুরসভা অফিসে মিটিং করি। প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পর রাত ১২ঃ৩০ এ কুকুন হাসপাতালে ভর্তি হই আর সকাল ৫ঃ১৪ মিনিটে ভগবানের কৃপায় এক পুত্র সন্তানের মা হই। দুজনেই সুস্থ আছি এখন।”

ডঃ সৌম্যা ঠিক করেছেন যে, ডেলিভারির তিনদিন পর থেকে তিনি আবারও পুরসভার কাজ দেখা শুরু করে দেবেন। মেয়র সৌম্য গুর্জর বলেন, তিনি সোমবার থেকে বাড়িতে বসে পুরসভার কাজ দেখা শুরু করে দেবেন, আর ১০ দিন পর ২২ ফেব্রুয়ারি থেকে অফিসে গিয়ে কাজ সামলাবেন।

সৌম্যা গুর্জরের আগে একটি কন্যা সন্তান রয়েছে। এবার তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। উনি ডেলিভারির দিনে যেভাবে সকাল থেকে সন্ধ্যে কাজের জন্য দৌড়েছেন, সেটা দেখে কেউ বলতে পারেনি যে তিনি কয়েক ঘণ্টার মধ্যে আবারও মা হতে চলেছেন। আনন্দের এই অবসরে ডঃ সৌম্যা কাজের প্রতি নিষ্ঠারও প্রদর্শন করেন। ওনার কাজের প্রতি সমর্পণের কাহিনী শুনে প্রশংসা হচ্ছে গোটা দেশ জুড়ে।


এ ক্যটাগরির আরো খবর..