× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

সত্য কাখন মুছে ফেলা যায় না, এটি প্রমাণিত: প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাত্র ৫৪ বছরের ছোট্ট একটি জীবন ছিল। এ সময়ের মধ্যে তিনি যে অসাধ্য সাধন করে গেছেন, তা কল্পনাও করা যায়। আসলে সত্যকে কেউ মুছে ফেলতে পারবে না, এটিই প্রমাণিত সত্য।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে একাদশ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত ‘মুজিববর্ষের কার্যক্রম’, ‘মুজিববর্ষ ওয়েবসাইট’ ২০২০-২০২১ এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অডিও ভাষণের ডিজিটাল সংকলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সরাসরি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদ কর্তৃক মুজিববর্ষের কার্যক্রম ও মুজিববর্ষ ওয়েবসাইটের উদ্বোধন ঘোষণা গ্যালারি পরির্দশন করেন। এ সময় স্পিকার, চিপ হুইপসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইতিহাস বিকৃতি নিয়ে সামরিক স্বৈরশাসকদের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ছোট্ট একটা জীবন তো, মাত্র ৫৪ বছরের জীবন। কিন্তু এ সময়ের মধ্যে তিনি যে অসাধ্য সাধন করে গেছেন, তা কল্পনাও করা যায় না। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমরা দেখি যে, এমন কোনো কাজ নেই যা উনি না করে গেছেন। একটা স্বাধীন রাষ্ট্রের জন্য যা যা করণীয়, সবই তো করে দিয়ে গেছেন। সবকিছুর ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছেন।’

‘আওয়ামী লীগের জীবন থেকে ২৫ বছর সময় নষ্ট হয়েছে। কিন্তু আমরা যেটুকু পারছি, আমরা দিচ্ছি; যা আমাদের প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে’ বলে জানান প্রধানমন্ত্রী।

ইতিহাস; আসলে সত্যকে কেউ একেবারে মুছে ফেলতে পারে না। এটিই আজ প্রমাণিত সত্য’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিপ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনিসহ অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..