× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সকল ধর্মই মানব সেবায় উদ্বুদ্ধ করে এবং মনুষ্যত্বের বিকাশ ঘটায় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
মনুষ্যত্বের বিকাশ ঘটায়

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন ॥ এমন কোন ধর্মগ্রন্থ নেই, যে ধর্ম গ্রন্থ মানুষকে সাম্প্রদায়িক করে তোলে। বরঞ্চ সকল ধর্মই মানব সেবায় উদ্বুদ্ধ করে এবং মনুষ্যত্বের বিকাশ ঘটায়। আর মনুষ্যতের বিকাশের জন্য, শিশুদের মনস্তত্ত্বে বিকাশের জন্য এবং শিশুদের মানুষ করবার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বলেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নে মহুগাঁও মহাশ্মশানে বিদ্যুতায়নে উদ্বোধন অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।

মহুগাঁও মহাশ্মশানে ভারপ্রাপ্ত সভাপতি কিরণ চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মহেষ চন্দ্র রায় প্রমুখ


এ ক্যটাগরির আরো খবর..