× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর হাস্যরস

admin
হালনাগাদ: বুধবার, ২৯ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের কবিতা আবৃত্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী তীর্যক মন্তব্য করলে তা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়।

বুধবার রওশনের আবৃতি করা কবিতার ‘ছলনা’ শব্দটির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তার স্ত্রী রওশন এরশাদের সঙ্গে ভবিষ্যতে কোনো ‘ছলনা’ করবেন না বলে আশা করি। এই কথাটি তার বেলায়ই মানায়। এসময় সংসদে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়।

রওশন এরশাদ বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দের সমালোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথের ‘ছল’ ও ‘দুই বিঘা জমি’ এবং জসীমউদ্দীনের ‘ও বাজান চল যাই চল’সহ কয়েকটি কবিতার কিছু পঙ্ক্তি আবৃত্তি করেন।

এরপর প্রধানমন্ত্রী বাজেট আলোচনাকলে একপর্যায়ে বলেন, ‘আমাদের বিরোধীদলীয় নেতা অনেকগুলো কবিতা আবৃত্তি করেছেন। এ জন্য তাকে সাধুবাদ জানাই। তবে একটি কবিতা সম্পর্কে আমি বলতে চাই।

তিনি বলেছেন, “বুঝি গো আমি বুঝি গো তব ছলনা/ যে কথা তুমি বলিতে চাও/সে কথা তুমি বল না”। মনে হয় এই কবিতাটি তিনি ওনার বাঁ দিকে যিনি বসে আছেন (এইচ এম এরশাদ) তার দিকে তাকিয়ে বললে ভালো হতো। প্রথমে আমি বুঝতে পারিনি উনি কাকে উদ্দেশ করে কবিতাটি বলেছেন। পরে ভাবলাম, এরশাদ সাহেবকে উদ্দেশ করেই হয়তো বলেছেন।

আমি আশা করি, এরশাদ সাহেব ভবিষ্যতে আর কোনো ছলনা করবেন না। এ কথার পর সংসদে হাস্যরসের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী নিজেও হাসেন। রওশন ও এরশাদ একে অপরের দিকে তাকিয়ে হাসেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..