সংসদে এমপি মাশরাফির আগমন

গত ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলার জন্য অধিবেশনে আসতে পারেননি এমপি মাশরাফি। গতকালের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সাথে পরাজিত হয়ে আগামীকাল বুধবার খেলতে হবে ঢাকা ডায়নামাইটসের সাথে।

আজকের দিনটা সুযোগ পেয়েছিলেন বিশ্রামের জন্য। আর এ সুযোগে এমপি মাশরাফি যোগ দিয়েছেন একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। আজ বিকেল ৪.৩০ মিনিটের দিকে সংসদের অধিবেশন শুরু করেন ড. শিরীন শারমিন চৌধুরী। আর বিকেল ৫টা নাগাদ সংসদে প্রবেশ করেন মাশরাফি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর বড় ব্যবধানে বিজয়ী হয়ে জায়গা করে নেন জাতীয় সংসদে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।