× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

পিআইডি

সংবিধান যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্যই এ পরিবর্তন- সুপ্রদীপ চাকমা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
যেন কেউ বিকৃত করতে না পারে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা এমন একটি স্থায়ী পরিবর্তন চাই যাতে ভবিষ্যতে কেউ আর ইচ্ছামতো সংবিধানকে বিকৃত করতে না পারে। দেশের চাবি এখন আপনাদের হাতে। নিজেদের আকাঙ্ক্ষা পূরণে এবং একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ‘হ্যাঁ’ ভোটে রায় দেওয়ার আহ্বান জানাই।

আজ (১৬ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা টাউন হলে আয়োজিত ‘গণভোট ২০২৬: দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য সামনে রেখে ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এ দেশকে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে গড়ে তুলতে হবে। ক্ষমতার টানাটানি বন্ধ করে একটি স্থিতিশীল রাষ্ট্র কাঠামো তৈরির লক্ষ্যেই এই গণভোটের আয়োজন। জুলাই বিপ্লবে যেভাবে এদেশের মানুষ দায়িত্বশীল ভূমিকা রেখেছিল, তেমনি এই গণভোটও তারা সার্থক করে তুলবে।

উপদেষ্টা উপস্থিত সবাইকে জুলাই সনদের ১১টি পয়েন্ট মনে রাখার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে অনুষ্ঠিত হচ্ছে, যা রাষ্ট্র সংস্কারের একটি ঐতিহাসিক সুযোগ।

সভায় জানানো হয়, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি জেলা ও রামগড় তথ্য অফিসের মাধ্যমে সাধারণ ভোটারদের সচেতন করতে নিয়মিত প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ আরো অনেকে।

#


এ ক্যটাগরির আরো খবর..