সংঘর্ষে গুরুতর আহত হয়ে ছাতকে স্কুল ছাত্রের মৃত্যু

হেলাল আহমেদ, ছাতকঃ ছাতকে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় ছোট মায়েরকুল গ্রামের ফারুক মিয়ার পুত্র ও খুরমা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র পাবেল মিয়া।

বুধবার সকালে দক্ষিণ খুরমা ইউনিয়নের ছোট মায়েরকুল গ্রামে আব্দুল কদ্দুছ ও জসিম উদ্দিন পক্ষের মধ্যে ভুমি দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত পাবেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে পুলিশ গ্রামের আবদুল কাদিরের পুত্র হাবিবুর রহমান (২০), মন্তাজ আলীর পুত্র জাকির হোসেন (২৮), আবদুন নুরের পুত্র আলী নুর (১৮) কে আটক করেছে। স্থানীয় ইউপি সদস্য ইলিয়াছ মিয়াকে পুলিশ আটক করলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। আহত পাবেলের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকজন ঘরবাড়ী ছেড়ে পালিয়ে যায়। এ সুযোগে একটি মহল গ্রামে লুটপাঠ চালিয়েছে। তারা অনেক পরিবারের গরু ছাগল ও বসতঘর থেকে মালামাল লুট করে নিয়েছে। ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, এঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।