সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, আমরা সবাই বাঙালি-ধর্ম প্রতিমন্ত্রী

সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, আমরা সবাই বাঙালি-ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা সবাই বাঙালি। সবাইকে নিজ নিজ অধিকার ভোগ করতে হবে। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের বাঁশখালী ঋষিধামে আয়োজিত আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার ধর্ম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফরিদুল হক খান বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। কারও একক রক্তে এ দেশ স্বাধীন হয়নি।

প্রতিমন্ত্রী বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি-জামায়াত সরকারের আমলে কি হয়েছে আপনারা সবাই জানেন। সে সময় ৬৩ জেলায় একসঙ্গে বোমা হামলা হয়েছে। বিভিন্ন সময় গ্রেনেড হামলা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এসব মনে রাখতে হবে।

তিনি বলেন, গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তিনি ঘোষণা করেছেন ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের সঙ্গে শামিল হব। আমরা বিশ্বাস করি— ২০৩৫ সালের মধ্যেই আমরা বিশ্বের উন্নত দেশের সঙ্গে শামিল হব। বঙ্গবন্ধুকন্যার এ স্বপ্ন বাস্তবায়নে আগামী নির্বাচনে আপনাদের সবার ঐক্যবদ্ধ ও আন্তরিক সমর্থন চাই।

কুম্ভমেলা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে ধর্ম সম্মেলনে অতিথি ছিলেন— বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত ড. নিমচন্দ্র ভৌমিক, ইউএনও সাইদুজ্জামান চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।