× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

স্টাফ রিপোর্টার

শ্রীল ভক্তিপ্রজ্ঞান যতি গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
যতি গোস্বামী মহারাজের আবির্ভাব
যতি গোস্বামী মহারাজের আবির্ভাব

শ্রীল ভক্তিপ্রজ্ঞান যতি গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ। শ্রীল মহারাজ দীর্ঘ ২৮ বছর যাবত শ্রীচতন্যমঠ ও তদ শাখা গৌড়ীয় মঠসমূহের আচার্যপাদের ভূমিকা পালন করেন।

আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার রাজধানী ঢাকার শ্রীশ্রী মাধ্বগৌড়ীয় মঠে ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ্ভক্তি প্রজ্ঞান যতি গোস্বামী মহারাজের ৯৩তম আবির্ভাব তিথি পূজা অনুষ্ঠিত হয়েছে।

১৯৩০ সালের ভাদ্র মাসের কৃষ্ণা নবমী তিথিতে পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার এক সম্ভ্রান্ত ও নৈষ্ঠিক পরিবারে আবির্ভূত হন। তিনি পরিবার থেকে উপনয়ন সংস্কার এবং সমস্ত রকম ধর্মীয় অনুষ্ঠান পালনে ব্রতী হন। শৈশবে ও জাগতিক বিদ্যাশিক্ষা অর্জনের পাশাপাশি সত্বরই তার মধ্যে দৈন্যতা, বৈরাগ্য ও জাগতিক জীবন জীবিকার প্রতি অনীহা পরিলক্ষিত হয়।

তিনি ১৯৫০ সালে শ্রীধাম মায়াপুরে অবস্থিত আকর মঠ রাজ শ্রীচৈতন্য মঠে প্রভুপাদ প্রেষ্ঠ শ্রীমদ্ভক্তি তীর্থ গোস্বামী মহারাজের চরণাশ্রিত হন এবং পাঞ্চরাত্রিক দীক্ষায় দীক্ষিত হন। তার দীক্ষিত নাম হয় শ্রী নন্দদুলাল ব্রহ্মচারী, ভক্তিবৈভব। ১৯৫২ সালে শ্রীভক্তি বিলাস তীর্থ মহারাজ তাকে শ্রীচৈতন্য মঠের শাখা শ্রীগৌড়ীয় মঠ মাদ্রাজ(চেন্নাই) এ প্রেরণ করেন। পরবর্তীকালে তিনি নিজ দক্ষতাগুনে সেই মঠের সম্পাদক হন। ১৯৬৯ সালে তিনি শ্রীমদ্ভক্তি বিলাস তীর্থ মহারাজের শিষ্যগণের মধ্যে সর্বপ্রথম ত্রিদণ্ডী সন্ন্যাস প্রদত্ত হন। তার সন্ন্যাস নাম হয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ্ভক্তি প্রজ্ঞান যতি মহারাজ।

দক্ষিণ ভারতে অবস্থান কালে তিনি দক্ষিণ ভারত ও ভারতের সর্বত্রই ব্যাপক প্রচার করেন। গুরুকৃপা ও প্রভুপাদের অশেষ কৃপায় তিনি বহুসংখ্যক ধর্মীয় তাৎপর্যপূর্ণ পুস্তক প্রকাশনা করেন। ফলে শ্রীগৌড়ীয় মঠ,মাদ্রাজ শাখাটি দার্শনিক ও ধর্মীয় সংস্কৃতির বিখ্যাত কেন্দ্র হয়ে ওঠে। সেই সময়ে বিশিষ্ট শিক্ষাবিদদের মঠে শুভাগমনের ফলে মঠের কার্যাকলাপ সুখ্যাতি লাভ করে। সকল সম্প্রদায়ের ধর্মীয় প্রধানগণ ছাড়াও ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, শিক্ষাবিদগণ, পণ্ডিতগণ, শিক্ষত ব্যক্তিবর্গ এই মঠের প্রতি আকৃষ্ট হন।

সর্বভারতীয় বৈষ্ণব সমাজের (রেজিস্ট্রার্ড ) সাধারণ সম্পাদক হিসেবে তিনি দক্ষিণ ভারতে অবস্থান কালে তিনবার সর্বভারতীয় বৈষ্ণব সম্মেলন আহবান করেন। আর চতুর্থটি ১৯৮৯ সালে শ্রীধাম মায়াপুরে অনুষ্ঠিত হয়। সেই সূত্রে ভারতের সকল সম্প্রদায়ের বৈষ্ণব আচার্যগণ, দার্শনিক ও বিদ্বান ব্যক্তিবর্গের সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক স্থাপিত হয়। তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বক্তৃতা করেন।  এছাড়াও তিনি বহু কলেজের বিভিন্ন সাংস্কৃতিক ও গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন থিয়োসফিক্যাল সোসাইটি ও রোটারী ক্লাব ও সর্বভারতীয় আলোচনা চক্রে ধর্মীয় অতিমর্ত্য বক্তৃতা প্রদান করেন। বেতার ও দূরদর্শনের বিভিন্ন কেন্দ্রেও তিনি অনেক বক্তব্য প্রদান করেন।

জগতবাসীকে ধর্মের নিগুঢ় গত্ত্ব জানানোর উদ্দেশ্যে তিনি গৌড়ীয় সম্প্রদায়ের ষড় গোস্বামীগণের চিন্তাধারা অনুসরণ করে এক বিশাল সংখ্যক প্রাথমিক ও মূল্যবান গ্রন্থগুলিকে নিজস্ব টিকাসহ ইংরেজীতে অনুবাদ করেন। যথা – ছয়খন্ডে সমগ্র শ্রীমদ্ভভাগবত, চারিখন্ডে দ্বাদসহটি উপনিষদ, শ্রীহরিভক্তি সুধোদয় ও নারদভক্তি সূত্র, শ্রী শাণ্ডিল্য ভক্তিসূত্র, শ্রীবৃহত ভাগবতামৃতম্‌, শ্রীচৈতন্য চন্দ্রামৃতম, শ্রীভাগবত-অর্ক মরিচী মালা এবং তিনি আরও লিখেছেন সনাতন ধর্ম, ভক্তিযোগে শ্রীগীতা দর্শন, গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের নবজাগরণ, দ্যা স্পেকস্‌ শ্রীচৈতন্য, ফেসেটস্‌ অফ ট্রুথ। এছাড়ো শ্রীল মহারাজ ইংরেজিতে প্রকাশিত “দি গৌড়ীয়’ ও বাংলায় প্রকাশিত ” শ্রী গৌড়ীয়” এর প্রধান সম্পাদক হন। যাতে শ্রীচৈতন্যমঠ প্রতিষ্ঠানের উদ্দেশ্যগুলি প্রকাশিত হয়, যথা বর্তমান যুগোপযোগী ও যুগের প্রয়োজনীয় পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে জন সাধারণকে শিক্ষিত করে গড়ে তোলা। শ্রীল মহারাজ ১৯৯০ সালে বিশ্ববৈষ্ণব রাজ সভার আয়োজন করেন, যেটি ১৯৭৬ সাল থেকে শ্রীল তীর্থ মহারাজের অপ্রকটের পরথেকে বন্ধ হয়েছিল। ১৯৯০ সালে তিনি কলিকাতাস্থ শ্রৈচৈতন্য রিসার্চ ইন্সটিটিউটের রজত জয়ন্তী অনুষ্ঠান ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত করেন। ১৯৯০  সালের ব্যাসপূজা দিবসে শ্রীমদভক্তি প্রজ্ঞান যতি মহারাজকে শ্রীচৈতন্যমঠ ও তদশাখা গৌড়ীয় মঠ সমূহের আচার্যপাদ পদে অভিষিক্ত করা হয়। শ্রীল মহারাজ দীর্ঘ ২৮ বছর যাবত শ্রীচতন্যমঠ ও তদ শাখা গৌড়ীয় মঠসমূহের আচার্যপাদের ভূমিকা পালন করেন।

২০১৮ সালের ১৮ জানুয়ারী বৃহস্পতিবার ব্রহ্মমূহুর্তে শ্রীচৈতন্য রিসার্চ ইন্সটিটিউট, রাসবিহারী এভিনিউ, কলকাতায় তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হন। পরের দিন আকর মঠরাজ শ্রীচৈতন্য মঠ, শ্রীধাম মায়াপুর রাধাকুণ্ডের পাশে শ্রীল মহারাজকে সমাহিত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..