× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

শ্রীলেখার টাকা প্রয়োজন কিন্তু পথ জানা নেই

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: সিনেমায় অভিনয় এবং রিয়েলিটি শো ‘মীরাক্কেল’র বিচারক হিসেবে এপার বাংলাতেও অভিনেত্রী শ্রীলেখা মিত্র সমান জনপ্রিয়।

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রীলেখা অভিনীত সিনেমা ‘ভাইরাস’। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এ সিনেমার গল্প সংক্রমণের। এই সংক্রমণ দেহের নয়, মনের। ভাইরাসের মতোই সংক্রমণ ঘটে অনুভূতির। তারপর তা গ্রাস করে নেয় মানুষের মন। সিনেমায় এই বিষয়টিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নির্মাতা।

সিনেমাটি নিয়ে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, ‘পরিচালক সৌভিক সরকারের দ্বিতীয় সিনেমা এটা। প্রত্যেক পরিচালকের মধ্যেই একটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট থাকে। সৌভিকেরও আছে। যেহেতু নতুন পরিচালক, তাই একটা প্রতিবন্ধকতা ছিল। ওকে অনেক বিষয়ে কম্প্রোমাইজ করতে হয়েছে। অসম্ভব দুঃসাহসিক কাজ করেছে সৌভিক। কনসেপ্টটা যেহেতু আলাদা সেহেতু আমার একটা চিন্তা ছিল যে, সিনেমাটা দর্শকরা কতখানি নেবেন। নাইজেলের সাথে এটা আমার প্রথম কাজ। বেশ ভালো অভিজ্ঞতা হলো।’

সাক্ষাৎকারে এ অভিনেত্রীর সংসারে নতুন কোনো সদস্যের আগমন ঘটবে কি না এমন এক প্রশ্নের জবাবে বলেন, ‘পুরুষ সদস্যের কথা যদি বলেন, তো সেটা হতেও পারে আবার নাও হতে পারে। আর হলেও সেটা কতদিনের জন্য তা বলতে পারব না। কতদিন আমাদের তাকে পছন্দ হবে সেটাও প্রশ্নের বিষয়। তবে হ্যাঁ, বিয়ের পরিকল্পনা নেই। আমার বাড়ির সব কর্মচারী এবং সদস্যই তো মহিলা। সুতরাং একটা মহিলাতান্ত্রিক পরিবেশে একজন পুরুষের মানিয়ে চলা কঠিন।’

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শ্রীলেখা বলেন, ‘অনেক টাকা রোজগারের ইচ্ছে রয়েছে। তবে জানিনা সেটা কীভাবে করতে হয়। তবে যেদিন অনেক টাকা জমাবো, সেদিন এক বছর অভিনয় না করে আমার নিজের একটা সিনেমা পরিচালনা করতে চাই। জানিনা সেটা কবে হবে।’

শ্রীলেখা ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের ঘরে রয়েছে এক কন্যা সন্তান। দীর্ঘ দিনের সংসার জীবনের পর মানসিক দ্বন্দ্বের কারণে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।


এ ক্যটাগরির আরো খবর..