× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

শ্রীপুরের ৩৩ চেয়ারম্যান ৮১ মহিলা ও ২৪৩ সাধারণ সদস্য প্রার্থীর প্রতীক বরাদ্দ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

মাগুরা প্রতিনিধি : আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের নির্বাচনে মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮১ জন ও সাধারণ সদস্য পদে ২৪৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

৮টি ইউনিয়নে ৩ জন সহকারী রিটার্নিং অফিসার যথাক্রমে উপজেলা নির্বাচন অফিসার, কৃষি অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার গতকাল বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ করেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্তরা হলেন-গয়েশপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা (নৌকা), মোঃ ইয়াকুব আলী (ধানের শীষ), স্বতন্ত্র ইউসুফ আলী মল্ল্যা (আনারস), আমলসার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস (নৌকা), মোখলেছুর রহমান সাবের (ধানের শীষ) স্বতন্ত্র নূর ইসলাম (চশমা), শাহানূর আলম খান (আনারস), সামসুন্নাহার বেগম (মটর সাইকেল), শ্রীকোল ইউনিয়নে এমএম মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম (নৌকা), উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার (ধানের শীষ) স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি (আনারস), বাহার মিয়া (হাতপাখা), শ্রীপুর সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মসিয়ার রহমান (নৌকা), এনামুল হক পান্নু, (ধানের শীষ), স্বতন্ত্র মোঃ আখেরুজ্জামান বিশ্বাস (আনারস), মোঃ মোস্তাফিজুর রহমান (হাতপাখা), দ্বারিয়াপুর ইউনিয়নে মোঃ জাকির হোসেন কানন (নৌকা), আনিচুর রহমান (ধানের শীষ), স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান কাজী মহিদুল আলম মহিদ (আনারস), মোঃ আকতারুজ্জামান, কাদিরপাড়া ইউনিয়নে লিয়াকত আলী বিশ্বাস (নৌকা) তিতাস আহমেদ কেবু (ধানের শীষ), স্বতন্ত্র সাংবাদিক আইয়ুব হোসেন খান (মটর সাইকেল) নূর আলম খান সবুজ (আনারস) নূর উদ্দিন আহম্মেদ (ঘোড়া), সব্দালপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হোসেন মোল্যা (নৌকা), মোঃ ফারুখ আহম্মেদ (ধানের শীষ), স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম (আনারস), মিয়া মোঃ সমিরুল ইসলাম সমির (ঘোড়া), নাকোল ইউনিয়নে আওয়ামী লীগ থেকে হুমাউনূর রশিদ মুহিত (নৌকা), শরাফত হোসেন শুকুর (ধানের শীষ), স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, (আনারস), আবু মুসা (হাতপাখা)।
এছাড়াও ৮টি ইউনিয়নের ৮১ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও ২৪৩ জন সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..