× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

শ্রীপাগল বৈদ্যনাথ মজুমদারের ঢাকায় শিষ্য সম্মেলন

admin
হালনাগাদ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার আধ্যাত্মিক পুরুষ শ্রীপাগল বৈদ্যনাথ মজুমদারের ঢাকার শিষ্যদের সম্মেলন। গত ২২ ডিসেম্বর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল উপাসনালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবু কানাই লাল সাওজাল। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকারের পক্ষ থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কালিদাস ভক্ত।

অনুষ্ঠানে আলোচক ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক নমিতা মণ্ডল। অনুষ্ঠানটি তিন পর্বে সাজানো হয় প্রথম পর্বে ছিল দীক্ষামন্ত্র গ্রহন, দ্বিতীয় পর্বে ছিল আলোচনা এবং তৃতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। দিনব্যাপি সম্মেলনে অসংখ্য ভক্তদের পদচারণায় জগন্নাথ হল প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে।

আলোচনায় বক্তারা সনাতন ধর্মের সার্বজনীন প্রাসঙ্গিকতার ওপর আলোকপাত করেন।

প্রধান বক্তা শ্রীপাগল বৈদ্যনাথ মজুমদার তার বানীতে সত্য, শৌচ, সদাচার, অহিংসা ও সংযম গুণাবলী অর্জন করা মানব জীবনের প্রথম এবং প্রধান কর্তব্য এর ব্যাখ্যা করে শিষ্যদের সঠিক পথে চলার পরামর্শ দেন। গুরুমাতা মিনতী রানী মজুমদার ভক্তদের উৎসাহে নতুনমাত্রা যোগ করেন আয়োজকদের ধন্যবাদ জানান।

সম্মেলনে আয়োজকদের একজন পংকজ চৌধুরীর কাছে জানতে চাওয়া হয় আপনার গুরুদেবের কত জন শিষ্য আছে এবং অলৌকিক কিছু আছে কিনা ? তার উত্তরে পংকজ চৌধুরী জানান গুরুদেবের পাঁচ হাজারের বেশী শিষ্য আছে এবং অলৌকিক ক্ষমতার অধিকারী তিনি।

এই আধ্যাত্মিক পুরুষ মাদারীপুরের কালকিনি উপজেলাধীন শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক ছিলেন। বাগেরহাট জেলায় জন্ম গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়নগঞ্জ রনদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান দেবদাস বিশ্বাস।


এ ক্যটাগরির আরো খবর..