শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ব্যপক কর্মসূচী হিন্দু মহাজোটের

অদ্য বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ব্যপক কর্মসূচীর আয়োজন করে। সকালে কেন্দ্রীয় কার্যালয়ে শ্রীকৃষ্ণ পুজা ও আলোচনা সভা, দুপুরে প্রসাদ বিতরণ এবং দুপুর ১ টায় শ্রী শ্রী রমণা কালি মন্দির প্রাঙ্গন থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া পার্কে গিয়ে শেষ হয়।

হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র সহ সভাপতি ডঃ সোনালী দাস, ডাঃ এম কে রায়, সহ সভাপতি সুভাষ সাহা, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, যুগ্ম মহাসচিব উত্তম দাস, আর্ন্তজাতিক সম্পাদক রিপন দে, যুব সম্পাদক সমিরন বড়াল, ছাত্র সম্পাদক অধ্যাপক সুমন সরকার, হিন্দু যুব মহাজোটের সভাপতি কিশোর বর্মন, সাধারণ সম্পাদক মিল্টন বসু, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি প্রশান্ত হালদার, সাধারণ সম্পাদক সাজেন কৃষ্ণ বল, দপ্তর সম্পাদক হরে কৃষ্ণ বারুরী প্রমূখ।

বক্তাগণ বলেন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে। কিন্তু আজ দেশে অত্যাচার এমন পর্যায়ে চলছে যে হিন্দু সমাজ দিশেহারা। খোদ প্রধান মন্ত্রীর নির্বাচনী এলাকা টুঙ্গীপাড়ায় হিন্দুদের ৮০০ বিঘা জমি দখল করেছে দুষ্কিৃতিকারীরা। বিভিন্ন সময়ে হিন্দু নির্যাতনের প্রতিবাদকারী কোটালী পাড়ার তুষার গাইনকে মিথ্যা মামলায় জেল হাজতে আটক রেখে আরও মিথ্যা মামলায় ফাঁসানোর চেস্টা করছে। একই সংগে কোটালী পাড়ায় শত শত যুবককে পুলিশ নানাভাবে হয়রানী করছে। সারা দেশে আরও ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

বক্তাগণ সারা দেশে হিন্দু নির্যাতনকারীদের গ্রেফতার করে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহণ করতে মাননীয় প্রধান মন্ত্রীর হস্থক্ষেপ কামনা করেন। জন্মাস্টমী উপলক্ষে সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামণা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।