× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

শ্রমিক কল্যাণতহবিলে মেঘনা প্রেট্রোলিয়াম এর পাঁচ কোটি টাকা লভ্যাংশ হস্তান্তর

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
শ্রমিক কল্যাণতহবিলে মেঘনা প্রেট্রোলিয়াম এর পাঁচ কোটি টাকা লভ্যাংশ হস্তান্তর

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে দু’টি অর্থবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে প্রায় পাঁচ কোটি ১২ লাখ টাকা জমা দিয়েছে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন মেঘনা প্রেট্রোলিয়াম লিঃ।

আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. আকতার হোসেনের নেতৃত্বে চারসদস্যের একটি প্রতিনিধিদল পাঁচ কোটি ১১ লাখ ৯০ হাজার ৪১৯ টাকার একটি চেক হস্তান্তর করেন।

সরকারি এ প্রতিষ্ঠনিটির গত ২০১৭-১৮ অর্থবছরের লাভের নিদিষ্ট অংশ দুই কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৪৭৩ টাকা এবং ২০১৮-১৯ অর্থবছরের লাভের নিদিষ্ট অংশ দুই কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৯৪৬ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দেয়া হয়।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, কোম্পানির নিটলাভের শতকরা পাঁচভাগের একদশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমাপ্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ১৭৬টি কোম্পানি এ তহবিলে অর্থ প্রদান করছে। এ তহবিলে এখনও পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৪’শ ৯৬ কোটি টাকা। অন্যদিকে এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের সাড়ে দশহাজার শ্রমিককে প্রায় ৪৪ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, মেঘনা প্রেট্রোলিয়াম লিঃ এর সিবিএ সভাপতি মো. সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

       c


এ ক্যটাগরির আরো খবর..