করোনার ভাইরাসের সংক্রমণের কারণে পরিযায়ী শ্রমিকরা নিজের বাড়ি ফেরার জন্য খুব কষ্ট করেছে। আর এই জন্য তাদের স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় যেকোন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাবে ভারতের মোদি সরকার।
ফ্ল্যাগশিপ বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (Ayushman Bharat Pradhan Mantri Jana Arogya Yojana, AB-PMJAY) এর আওতা বাড়িয়ে পরিযায়ী শ্রমিকদেরও অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। এই স্কিমে ই-কার্ড জারি করা হয়, যার মাধ্যমে শ্রমিকরা যেকোন হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন বিনামূল্যে।
AB-PMJAY ক্যাশলেশ আর পেপারলেস হেলথ স্কিম। এই স্কিম পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত কভার দেয়। এই স্কিমে এখনো পর্যন্ত ১০ কোটি ৭৫ লক্ষ পরিবারের ৫৩ কোটি মানুষ যুক্ত হয়েছে।
AB-PMJAY লাগু করার দায়িত্ব ন্যশানাল হেলথ অথরিটি(এনএইচএ) এর। পরিযায়ী শ্রমিকদের যাতে এই সুবিধা দেওয়া যায়, সেই জন্য আপাতত সমস্ত রাজ্যের সাথে যোগাযোগ করছে এনএইচএ। যেই সমস্ত পরিযায়ী শ্রমিক এই স্কিমের আওতায় চলে আসবে, তাদের জন্য ই-কার্ড ইস্যু করবে এনএইচএ।




