× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগর থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার- ২

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
পুলিশের অভিযানে ইয়াবা

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ পিচ ইয়াবা ট্যাবলেট  ও ৫০ গ্রাম গাঁজা সহ  দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

শ্যামনগর থানা সুত্রে প্রকাশ, শ্যামনগর থানার অফিসার  ইনচার্জ হুমায়ূন করিব মোল্লার নেতৃত্বে বুধবার (২ জুলাই) দিবাগত গভীর রাতে  এসআই মোহাম্মাদ বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্স সহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী ওয়াপদা রোডস্থ জনৈক সাঈদের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর  হতে ৪ পিচ ইয়াবা ট্যাবলেট  ও ৫০গ্রাম গাঁজা সহ  পশ্চিমবিড়ালক্ষ্মী গ্রামের মোঃ কামরুল ইসলামের ছেলে মোঃ রনি(২১),  ও উপজেলার নকিপুর জমিদার বাড়ী সংলগ্ন মৃত বাবু মন্ডলের ছেলে শান্ত মন্ডলকে(২০) গ্রেফতার করেন।

এ ব্যাপারে শ্যামনগর থানার মামলা নং-০৭। তারিখ- ৩ জুলাই’২৫। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ বলেন মাদকদ্রব্য আইনে মামলা দ্বায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..