× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে সড়ক দূঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
মোটরসাইকেল চালকের মৃত্যু

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুক্রবার (৭ ফেব্রুয়ারী)সকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইটালী প্রবাসি মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নকিপুর কাশিমাড়ী রোডে নকিপুর সুন্দরবন নার্সিং হোমের সামনে।

মৃত ব্যক্তির নাম মোঃ হযরত আলী(৫৩)। সে বর্তমানে নকিপুর গ্রামের বাসিন্দা। কালিগঞ্জ উপজেলার বেলেডাঙ্গা গ্রামের সুরমান আলীর পুত্র সে।

প্রত্যক্ষদর্শী কাশিমাড়ী ইউপি সদস্য সুধাংশু মন্ডল, নকিপুরের বাসিন্দা সালাউদ্দিন বাপ্পী জানান তিনি নকিপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে নকিপুর বাড়ী যাওয়ার পথে কাশিমাড়ী থেকে আসা বিপরীত মুখি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক হযরত আলী মারাত্নকভাতে জখম হন এবং রক্ত ক্ষরণ হয়।

পর স্থানীয়রা আহত ব্যক্তিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ঘাতক ট্রাক সহ চালককে শ্যামনগর থানা পুলিশ আটক করেছে। ট্রাক নং যশোর ট-১১৩৯৫৬।


এ ক্যটাগরির আরো খবর..