× Banner
সর্বশেষ
নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে প্রাণিসম্পদ সুরক্ষায় সংলাপ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
প্রাণিসম্পদ সুরক্ষায় সংলাপ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে প্রাণিসম্পদ সুরক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়।

বুধবার(২৮ আগষ্ট) সকালে শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সেমিনার কক্ষে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালী করণ পরিবেশ প্রকল্পের আওতায়-অনুষ্ঠানে প্রাণিসম্পদের প্রাথমিক চিকিৎসা, উপযোগী ভ্যাকসিন প্রদান, নিয়মিত পরিচর্যা ও প্রতিপালনের উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, আমাদের নিজেদের স্বার্থে সুন্দর প্রকৃতির জন্য প্রাণিসম্পদ সুরক্ষা ও স¤প্রসারণের উদ্যোগ নিতে হবে। তবেই বাঁচবে জাতি, বাঁচবে দেশ, সুরক্ষিত থাকবে প্রাণবৈচিত্র্য।

এছাড়াও অনুষ্ঠানে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, ইউনিয়ন ভ্যাকসিনেটরবৃন্দ, সিএসও সদস্য, দুর্যোগ স্বেচ্ছাসেবক সহ বারসিকের ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ, উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডল, এ্যাডভোকেসী এ্যাসিসটেন্ট ফজলুল হক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..